Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে: রেলপথ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৪:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে। তবে সবগুলো না, দুটি ট্রেন। একতা এবং নীলসাগর। এতে পরিবেশ কিছুটা নষ্ট হয়েছে।

তিনি বলেন, দুটি ট্রেনের সময় বিলম্বিত হওয়ায় যাত্রীসেবা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমি সেটা পরিদর্শন করতে এখানে এসেছি। এই ঘটনায় সেখানে স্টেশন মাস্টার ও ট্রেনের দুই লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। রেলের মাঠ পর্যায় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই মাঠের সক্রিয় আছেন।

বিজ্ঞাপন

এদিকে বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে।

লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর