Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২০:৩৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলার পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামে স্থানীয় জেলেরা পুকুরে মাছ ধরার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে তারা নবজাতক শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, ধারণা করা হচ্ছে, কেউ বস্তাবন্দি করে শিশুটিকে পুকুরে ফেলে গেছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর