Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২৩:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় গ্রেফতারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন- আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোংলা পৌর শাখার সভাপতি ও বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার এবং চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এছাড়া ওহিদ, ফরিদ, সোহরাফ ও আলাম নামের আরও চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় প্রায় ৩০ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘেরের দখল নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রায় ঘণ্টাব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন।

বিজ্ঞাপন

বাগেরহাটের মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, মোংলার কালিকাবাড়ি এলাকায় একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ঘটে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোংলা পৌর শাখার সভাপতি ও বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার, চাঁদপাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওহিদ, ফরিদ, সোহরাফ ও আলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর