নোয়াখালী: জেলার সেনবাগ উপজেলায় ছমিরমুন্সীরহাট পশ্চিম বাজার থেকে অজ্ঞাত (৪২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে ছমিরমুন্সী বাজারের জমজম টাওয়ারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই নারী পাগল (মানসিক ভারসাম্যহীন) ছিলেন। সেনবাগের ছমিরমুন্সীর বাজার এলাকায় থাকতেন তিনি। মঙ্গলবার দিনের বেলায় কোনো এক সময় ওই বাজারের জমজম টাওয়ারের সামনে ওই নারী মারা যান। স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হজরত আলী মিলন বলেন, ‘একজন ভবঘুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।‘