Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন আলোচিত রুশ মডেল মনিকা কবির

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ২১:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর গুলশানে এক পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো আলোচিত ও সমালোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির বাংলাদেশি যুবককে বিয়ে করেছেন। ওই যুবকের নাম ওয়াহিদ জামান।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে মনিকা কবির লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এদিকে, মনিকার পোস্টে অনেকেই শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। কমেন্ট বক্সে অনেক অনুসারী মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা? আবার কেউ লিখেছেন, বয়সে ছোট ছেলেকে বিয়ে করলে বৈধভাবে থেকে মানুষকে আরো নির্যাতন করার জন্য?

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই মডেল।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর