Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ১৩%

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৬ ১৯:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে।

সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে নির্ধারিত সময়সীমার কয়েক ঘণ্টা আগে দেওয়া এ ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম।

আরও পড়ুন: ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

রয়টার্স বলছে, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৪ দশমিক ১ ডলারে বেচাকেনা হয়, যা ৭ দশমিক ২ শতাংশ কম। এক পর্যায়ে দাম ১৫ শতাংশ পড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে নেমে আসে।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭ দশমিক ৮ শতাংশ কমে ৯০ দশমিক ৫৫ ডলারে দাঁড়ায়। এই তেলের দাম সর্বনিম্ন ৮৫ দশমিক ২৮ ডলারে নামে। এতে সাড়ে ১৩ শতাংশ দরপতন পতন হয়।

বিজ্ঞাপন

এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। একারণে শনিবার (২১ মার্চ) হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি তেহরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে বিধ্বস্ত করার হুমকি দিয়েছিলেন। এতে ইরান ভিত না হয়ে পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, তাদের কোনো জ্বালানি স্থাপনা আক্রান্ত হলে আরব দেশগুলো বড় তেল ও গ্যাস ফিল্ডগুলো উড়িয়ে দেওয়া হবে। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজারও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর