Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে গৃহবধূসহ ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৮:৪৬

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে গৃহবধূসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃতরা হলেন- খিলগাঁও তারাবাগ এলাকার শাওন মিয়া (২৬) ও হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার তানজিলা আক্তার (২৫)।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, রোববার দুপুরে সংবাদ পেয়ে মহানগর প্রজেক্ট মাইটিভির গলির বাসা থেকে তানজিলার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

এসআই আরও জানান, মহানগর প্রজেক্টের বাসায় সিএনজিচালক স্বামী মো. মিরাজ ও এক সন্তানকে নিয়ে থাকতেন। পারিবারিক কলহের জের ধরেই গলায় ফাঁসি দেন তানজিলা। খবর পেয় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রোববার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁও তারাবাগের বাসা থেকে শাওনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এসআই আরও জানান, শাওন মিয়া পেশায় প্রাইভেটকারচালক ছিলেন। কয়েক মাস আগে তার চাকরি চলে যায়। সংসারে অভাব অনটনের কারণে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে রাতে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস আত্মহত্যা করেন।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর