Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশিদের ভিসা দিতে ইউরোপের দেশগুলোর যৌথ নির্দেশনা জারি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৩:২৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ইউরোপের ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা নিতে আবেদনকারীদের দাফতরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই নির্দেশনা জারি করে ৷

যৌথ নির্দেশনা দেয়া ১৩টি দেশ হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

এই নির্দেশনায় বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ধরনের অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমেই সব ধরনের ভিসা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে। এতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে মনে করছে দেশগুলো।

সারাবাংলা /একে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর