Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন ফরম বিতরণ শুরু আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১০:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শুক্রবার (১০ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান যে, শুক্রবার সকাল ১১টার পর থেকে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। নির্ধারিত সময়ের পর থেকে আগ্রহী প্রার্থীরা স্বশরীরে উপস্থিত হয়ে ফরম সংগ্রহ করতে পারবেন। নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষণার পর থেকেই দলের ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিএনপির হাই কমান্ড যোগ্য ও ত্যাগী নারী নেত্রীদের মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। নয়াপল্টন কার্যালয়ে ফরম বিতরণের সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং শুক্রবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম চলবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের পরবর্তী প্রক্রিয়া এবং প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী আগামী ১২ মে ভোটের দিন নির্ধারিত থাকায় এর মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে জমা দেবে বিএনপি। দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নারী নেত্রীদের মধ্যে এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর