Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহী সৌদি আরব

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:২৮

ঢাকা: সৌদি আরবের নতুন বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ বাংলাদেশে তাদের স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনায় গভীর আগ্রহ দেখিয়েছে। দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করতে চান।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাত উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বৈঠকে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবের নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স রিয়াদ এয়ার বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনায় আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হতে পারে।

প্রতিমন্ত্রী এ সময় ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার আহ্বান জানান, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রীরা সহজে এই সেবা গ্রহণ করতে পারেন।

মন্ত্রী আফরোজা খানম সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নত করার ওপর জোর দেন। জবাবে রাষ্ট্রদূত দ্রুত সেবার মান উন্নয়নের আশ্বাস দেন।

উল্লেখ্য, রিয়াদ এয়ার সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে গড়ে ওঠা একটি নতুন এয়ারলাইন্স, যা আন্তর্জাতিক রুট সম্প্রসারণে কাজ করছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর