Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:১৭

বাগেরহাট: মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) এর মৃত্যু হয়েছে। সে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বাগেরহাটের মোংলা পৌর ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে।

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আসমা খানম জানান, শিমুর মা শিশুটিকে দোকান থেকে ডিম আনতে বলে। ডিম কেনার জন্য দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, মরদেহ এখনো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর