Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ১১:১০

শরীয়তপুর: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা।

শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারীরা ধর্মঘট পালন শুরু করেছেন বলে জানা গেছে। এর ফলে দুই পাড়ে নদী পারাপারের অপেক্ষায় যাত্রী বাহী বাস,পন্য বাহী ট্রাক, রুগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক গাড়ী আটকে রয়েছে। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েকজন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সী তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও চার শিশু।

দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়। এ ঘটনায় গতকাল ফেরির মাস্টারকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ফেরি চলাচল বন্ধ করে দেন। শনিবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে আজ শনিবার ভোর ৪টা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

টানা ৫ দফায় কমলো সোনার দাম
১৪ নভেম্বর ২০২৬ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর