Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, বাসে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৪:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বাসচাপায় নওরীন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার পাকুটিয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। নওরীন পাকুটিয়া বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাগরপুরগামী এসবি লিং পরিবহনের একটি বাস পাকুটিয়া খানপাড়া এলাকায় নওরীনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নওরীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর