Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২১:০১

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পল্টন থানার রাজউক ভবনের ফুটপাত থেকে অজ্ঞাত (৫৫) ও সন্ধ্যা ৬টার দিকে কদমতলির কুসুমবাগ মসজিদের পাশ থেকে অজ্ঞাত (৭০) বছরে দুইটি মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

কদমতলি থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে কদমতলির কুসুমবাগ এলাকার পাশে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যার বয়স হবে আনুমানিক (৭০) বছর। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাকেই চেয়েচিন্তে খাইতো এবং রাস্তাতেই থাকতো। ধারনা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

এদিকে পল্টন থানার পুলিশ সদস্য ফজলুল হক জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে রাজউক ভবনের পাশের ফুটপাতে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ব্যক্তির পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তার বয়স হবে আনুমানিক (৫৫) বছর।

সারাবাংলা /এসএসআর/এসআর
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর