Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাফরুলে শ্যুটার সাদ্দামসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ২৩:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে শ্যুটার সাদ্দামসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার তিন জন হলেন- মো. সাদ্দাম হোসেন ওরফে শ্যুটার সাদ্দাম (৩২), মো. সেলিম (২৮) ও মো. আলভি (৩০)।

র‌্যাব জানিয়েছে, ২৪ এপ্রিল বিকেলে র‌্যাব-৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাফরুল থানাধীন আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি হাইচ গাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। এ সময় সাদ্দামের থেকে একটি বিদেশি পিস্তল ও হাইচ গাড়ি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানায়, তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এর প্রেক্ষিতে তার দেওয়া তথ্যমতে একটি সাদা হাইচ গাড়িতে অভিযান পরিচালনা করে একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়। সে ওই অস্ত্র দিয়ে রাজধানীর মিরপুর, কাফরুলসহ ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে করতো। পাশাপাশি ওই অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো, যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও সাদ্দামের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় ১৫টির অধিক মামলা ও সেলিমের বিরুদ্ধে সাতটির অধিক মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর