Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের বর্ণাঢ্য মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৩:০৪

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

শুক্রবার (১ মে) জাতীয় প্রেস ক্লাব এলাকায় এসব মি‌ছিল দেখা যয়।

ছবি: সারাবাংলা

মিছিলে অংশ নেওয়া শ্রমিকরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই মাথায় লাল ফিতা বেঁধে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ছবি: সারাবাংলা

মিছিলে বিভিন্ন দাবির মধ্যে ছিল—জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণ, শ্রম আইন বাস্তবায়ন, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা। বক্তারা বলেন, শ্রমিকদের অবদানেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

কর্মসূচিতে নারী শ্রমিকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা জানান, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করে সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিক নেতারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর