Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের ১৪ দফা পরিকল্পনার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ০০:২১

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। তেহরান তা পর্যালোচনা করছে। রোববার (৩ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানি গণমাধ্যমকে জানান, পাকিস্তানের মাধ্যমে পাওয়া ওই জবাবটি এখন পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ইরানের এই পরিকল্পনা কেবল যুদ্ধ শেষ করার সঙ্গে সম্পর্কিত, এ পর্যায়ে কোনো পারমাণবিক আলোচনা এতে অন্তর্ভুক্ত নয়।

এদিকে যুক্তরাষ্ট্র এখনও তেহরানকে দেওয়া জবাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি খুব শিগগিরই ইরান যে পরিকল্পনাটি পাঠিয়েছে তা পর্যালোচনা করবেন, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে কল্পনা করতে পারছি না।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের ১৪ দফা পরিকল্পনায় ওয়াশিংটনের কাছে ইরানের সীমান্তসংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার, ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানসহ সব ধরনের শত্রুতামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যে ৩০ দিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, প্রস্তাবটিতে চলমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বদলে “যুদ্ধ শেষ করার” ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই প্রস্তাবের প্রসঙ্গে শনিবার রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের বিরুদ্ধে তারা যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।”

একই দিনে ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিনি এখনও পরিকল্পনাটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেননি।

বিজ্ঞাপন

ফেলিক্সের গোলে পর্তুগালের জয়
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩০

আরো

সম্পর্কিত খবর