Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসি বরাবর ডিবিএ’র চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৬:১৪

ঢাকা: দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সোমবার (০৪ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

ডিবিএ’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে। সংগঠনটি জানিয়েছে,
ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় যে, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

একইভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ফ্লোর প্রাইসযুক্ত শেয়ারসমূহ ০৩ মে ২০২৬ তারিখে ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

ডিবিএ আরও জানায়, ফ্লোর প্রাইসজনিত দীর্ঘমেয়াদি লেনদেন সীমাবদ্ধতা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।

এছাড়া, এ ধরনের কৃত্রিম মূল্যসীমা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে বলেও ডিবিএ মনে করে।

এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস অবিলম্বে প্রত্যাহার করে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর জন্য ডিবিএ বিএসইসি’র নিকট বিনীতভাবে আহ্বান জানিয়েছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের গতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর