Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৭৩

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২০:০৪

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি, মঙ্গলবার (৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

ডিসি নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন হাতিরঝিল থানায় ১৪ জন, আদাবর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর