Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২০:২৫

নারীর মরদেহ উদ্ধারের সময়ের ছবি।

নাটোর: নাটোরের সিংড়া থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর গ্রামের একটি কলাবাগান থেকে ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) রফিকুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর খবরে আজ বিকেলে পুলিশ লালোর ইউনিয়নের লালন গ্রামে যায়। সেখানে একটি কলাবাগানের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে তারা।’

তিনি আরও বলেন, ‘মরদেহের বিভিন্ন অংশ হিংস্র প্রাণীতে খেয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ওই নারীকে ‘অপ্রকৃতিস্থ’ বলে ধারণা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

এ ছাড়াও তিনি বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আরও তদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

সারাবাংলা/এআর