Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৯:৩৪

সাদ্দাম মার্কেটে আগুন লাগার চিত্র।

ঢাকা: রাজধানী ঢাকার কদমতলীতে সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন লাগার খবর পাই। পরে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানানো হবে।’

বিজ্ঞাপন