Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১০:১৭

খুলনা: খুলনার বটিয়াঘাটায় আজিজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতনামা অস্ত্রধারী আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগজিন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। নিহত আজিজুলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর