Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১৫:০৯ | আপডেট: ৯ মে ২০২৬ ১৫:১১

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৩৫ শিশু।

শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে তিনজন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

এ ছাড়া এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে নিশ্চত হামে ৪৮৯ শিশু এবং সন্দেহজনক হামে ৯৪৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬৯৮৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৬৩১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২৯ হাজার ৭৪৬ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৩৫২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২৯১ জন এবং নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর