Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুধবার

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৮:২৯

‎ঢাকা: ‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী বুধবার (১৩ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে।

‎মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ের পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রার টিকিট ১৩ থেকে ১৭ মে এবং ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত টিকিট বিক্রি শুরু হবে। আর টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

‎আরো বলা হয়, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

‎রেলওয়ে বলছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎এছাড়া জানানো হয়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থাপনায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর