Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ২২:৩৭

প্রতীকী ছবি।

ঢাকা: হুথিদের হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখায় নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমান জানায়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওই ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর