Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামে শিশু মৃত্যুরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি ভেন্টিলেটর দিলো রেডিয়েন্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ২১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর হস্তান্তর করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শামস্ জাহেদী। অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ধারাবাহিকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ২ সেট নিওনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেটর প্রদান করে রেডিয়েন্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর