Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২৩:৫৬

গ্রেফতার। প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ এলাকায় পৃথক ২ অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে চক্রেসো কানন আবাসিক ৪ নম্বর রোড ও রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম।

গ্রেফতাররা হলেন- মো. হাসান প্রকাশ হাসান (২৮), মো. মঈন উদ্দিন (২৫), মো. ইয়াছিন আরাফাত (২১), মো. নয়ন (২০), আরিফুর রহমান বাবু (২০), মো. সম্রাট (৩০), মো. রবিউল হোসেন (২৪), জাহিদ হাসান (২৮), মো. রাজু (৩০), মো. রকিবুল হাসান (২৪), আব্দুর রহমান ভুট্টো মিয়া (৩২)।

ওসি আব্দুল করিম জানান, পৃথক ২টি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি শক মেশিন, ১টি স্টিলের চাপাতি, ২টি স্টিলের ছুরি, ১টি লোহার কাটার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গ্রেফতার আসামি রকিবুল হাসান (২০) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা, মো. হাসান প্রকাশ হাসান (২৮) এর বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ ৩টি মামলা, মো. সম্রাট (৩১) এর বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে ৩টি মামলা, মো. রবিউল হোসেন (২৪) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতির ২টি মামলা, জাহিদ হাসান (২৪) এর বিরুদ্ধে ডাকাতির ২টি মামলা, মো. রাজু (৩৪) এর বিরুদ্ধে ডাকাতির ১টি মামলা আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর