Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১৩:৫১

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির ব্যাপারী (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হলো।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আমির ব্যাপারী বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে কর্মচারী ছিলেন। তার বাবার নাম জোসেফ গোমেজ রোজারিও। বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চিটাগুড়ি দিয়ারপাড়া গ্রামে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমিরের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাথে শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। এই ঘটনায় ছয়জনকে বুধবারই ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে নাজমুল ১৩ শতাংশ, সুপ্রভাত ঘোষ ১২ শতাংশ আল-আমিন ২২ শতাংশ ও কাওছার ৫৯ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার (১৩ মে) দুপুর ১টার আগুনের ঘটনাটি ঘটে। বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ক্যান্টিনের ব্যুফে খাবার খাওযার জন্য সিরিয়াল সবাই ধরেছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ক্যান্টিন বয়সহ থাকা ১২ জন দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। রান্না শেষে কেউ একজন চুলা চালু করে রেখেছিল। এরপর ম্যাচ জালাতেই বিস্ফোরনে আগুন ধরে যায়।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর