Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ২১৫ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামের আরহম আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা এবং একই গ্রামের মৃত তাহের আলীর ছেলে সাবেদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ছিল। সম্প্রতি এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রবণতা বেড়ে যাওয়ায় পুলিশ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সলঙ্গা থানা পুলিশের একটি দল রৌহাদহ গ্রামে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে বাদশা ও সাবেদ আলীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির টাকা হিসেবে ধারণা করা নগদ ১১ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় গোপনে মাদক কেনাবেচার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে তরুণদের মধ্যে ইয়াবার বিস্তার নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছিল। পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলেও তারা মন্তব্য করেন।

এ ছাড়াও তারা মাদক নির্মূলে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর