Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৬:৩২

দুর্বৃত্তদের হামলায় নিহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী আশরাফ আলী। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়িতে ফিরছিলেন আশরাফ। পথে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

নিহতের মামা আছির উদ্দিন জানান, আশরাফ আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে দলের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসাইন জানান, ‘হাসপাতাল থেকে মরদেহ পু‌লিশ হেফাজ‌তে নি‌য়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর