Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অবৈধ সিএনজি গ্যাসে রান্না, রেস্তোরাঁ সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর মাইজদীতে অবৈধভাবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) গ্যাস ব্যবহার করে রান্নার দায়ে ‘নিউ ভোজন বিলাস’ নামে একটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

একই সঙ্গে রেস্তোরাঁটি সিলগালা এবং গ্যাস বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি পিকআপে করে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস ভর্তি করে এনে পাইপলাইনের মাধ্যমে রেস্তোরাঁয় রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে রেস্তোরাঁ মালিককে জরিমানা করা হয়। অভিযানে সুধারাম মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো