Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে পাইপগানসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ০৯:১০

মো. ইব্রাহীম ওরফে জীবন।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বিছানার নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহীম ওরফে জীবন (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার জীবন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জীবনের ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ১০টি ব্যবহৃত বুলেটের পিলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর