Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি শ্বশুর মিজানুর রহমান গহর (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক মিজানুর রহমান গহর উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় মামলা রুজু করা হয়। পরে যশোর জেলা পুলিশের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে মাঠে নামে শার্শা থানা পুলিশ।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) (নি.) মো. আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, আটককৃত আসামিকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।a

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর