ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাফিজার শেখকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন। রায় ঘোষনার সময আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজার শেখ জেলার মধুখালী উপজেলার বাগাট মিটাইন গ্রামের মৃত আজিজ শেখের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামি হাফিজার শেখ তার ছোট ছেলের বউকে দীর্ঘদিনযাবৎ নানা কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এসেছেন এবং দুইবার গর্ভপাতও করানো হয়। বিষয়গুলো স্বামীসহ পরিবারের লোকজনকে জানালে লজ্জা ও মানসম্মানের ভয়ে গোপনে মিমাংশা করে আড়াল করা হয়। ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে আসামি তার ছেলের বউকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনা তার স্বামীকে জানালে বিষয়টি আমলে না নিলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী গোলাম রব্বানী খান ভুইয়া জানান, বিয়ের পর থেকেই ছেলের বউকে ঘরে ডেকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। স্বামীকে বিষয়টি জানালেও মান-ইজ্জতের ভয়ে চুপ থাকার কথা বলে বউকে। পারিবারিকভাবে বিষয়টা মিমাংশা করলেও ভুক্তভোগী আবারও ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ঐ ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মধুখালী থানায় মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করলে আদালতে সে তার দোষ শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
শ্বশুরের দ্বারা পুত্রবধূকে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতিতভবে প্রমাণ করতে সক্ষম হওয়ার আদালত আজ এই রায় দেয় বলে জানান তিনি।