Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা মামলা করায় পুত্রবধূ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৭:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎‎বরিশাল: ‎ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে মামলার আসামি শ্বশুর জামিন পেয়েছেন।
‎
‎সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক।
‎
‎এর আগে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নাসরিন আক্তার নামে ওই নারী তার শ্বশুর নুরু সরদারের (৬৫) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
‎
‎জিআরও মো. এনামুল হক বলেন, ‘আজ আসামি নুরু সরদারের পক্ষে জামিনের আবেদন করা হয় এবং বাদী নাসরিন আদালতে উপস্থিত হয়ে আসামির জামিনে অনাপত্তি দেয়। একপর্যায়ে বাদী আদালতে স্বীকার করেন যে তিনি শ্বশুরের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করেছেন তা সত্য নয়। আদালতের বিচারক বাদীর জবানবন্দি নিয়ে মিথ্যা অভিযোগে মামলা করায় তাকে কারাগারে প্রেরণ করেন। পাশাপাশি শ্বশুরের জামিন মঞ্জুর করেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর