Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিনেতা তমাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৬ ০৮:৫৯

ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুব।

ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকা থেকে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাত সাড়ে সাড়ে ১০টার দিকে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তমালকে আটক করা হয়। এই অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে এনে কিছু বিষয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, ঠিক কী কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।

সারাবাংলা/এমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর