Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মো. রাফসান নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ১১ নম্বর সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া ২ নম্বর ওয়ার্ডের অসি মিয়া তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার প্রবাসী মো. শহীদুল্লাহর একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে রাফসান সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর সারাবাংলাকে বলেন, শিশুটি খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফসানকে মৃত ঘোষণা করেন।ফুটফুটে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর