Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১৪:৩৬

প্রতীকী ছবি।

গাইবান্ধা: জেলার পলাশবাড়িতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় রিক্তা খাতুন (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেছেন পলাশবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম।

নিহত রিক্তা খাতুন জেলার সদর উপজেলার সাহারবাজার গ্রামের আইজল মিয়ার স্ত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় রিক্তা খাতুন নামের ওই বাসের এক যাত্রী বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাস ও মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পলাশবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। বাসটিও উদ্ধার করা হয়েছে।’

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘দুর্ঘটনায় ৫-৬ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত রিক্তা খাতুনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর