Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোববার আপিলের ঘোষণা

স্টাফ করেসপন্ডেট
১১ জুন ২০২৬ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার (১৪ জুন) সরকারের কাছে আপিল করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায়। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবী বলেন, ‘প্রচলিত আইনি বিধান অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে। সেই সুযোগের আওতায় আগামী রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপিল দাখিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ।’ আপিল চলাকালীন হাসপাতালের কার্যক্রম পরিচালনায় কোনো আইনগত বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ মে হাসপাতালের একটি ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতকদের মৃত্যু ঘটে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং জানতে চাওয়া হয় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না।

প্রথমে ৭২ ঘণ্টার সময় দেওয়া হলেও পরে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ৯ জুন তারা লিখিত জবাব জমা দেয়। তবে সেই ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় “The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982”-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে সরকারের কাছে পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর