ঢাকা: প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালনের জন্য তাকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে। এ জন্য প্রিমিয়ার ব্যাংককে তার পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।