Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২০:১৭

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকায় পদ্মা নদীর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

নিহত শিশুরা হলো— বাখর আলী গ্রামের মো. জোহর আলীর মেয়ে জেসমিন খাতুন (৮) এবং চাকপাড়া গ্রামের মৃত কাজল ওরফে গোল কাজলের মেয়ে ইসরাত খাতুন (৭)। তারা উভয়ই চর বাগডাঙ্গার বাসিন্দা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিশুরা মো. আলম (৫৫)-এর বাড়ির সামনে পদ্মা নদীর ঘাটে পানি নিয়ে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন টিম এবং রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

অভিযান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে জেসমিন খাতুন এবং বিকেল সাড়ে ৫টায় ইসরাত খাতুনের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর