Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ: রুলের শুনানি হাইকোর্টে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৫:৩৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৬ ১৫:৩৮

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের অভিযোগে জারি করা রুলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

এর আগে বিকাশ, নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, গ্রাহক সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বতন্ত্র আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।

বিজ্ঞাপন

বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি রিটে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে এ রুল জারি করেন। রুলে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর