Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসিনার ফুফাতো ভাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলায় সূচনা বক্তব্য আজ

স্টাফ করেসপন্ডেট
১৭ জুন ২০২৬ ১০:৪৬

ঢাকা: বরিশালের আগৈলঝাড়ায় কথিত ক্রসফায়ারে ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লাকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ।

বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শুরু করবে, যার মাধ্যমে মামলাটি পূর্ণাঙ্গ বিচারিক পর্যায়ে অগ্রসর হবে।

বিজ্ঞাপন

মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন উজিরপুর থানার সাবেক দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। অপরদিকে সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এহসান উল্লাহ পলাতক রয়েছেন।

এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ জুন দিন নির্ধারণ করেন।

মামলার ভুক্তভোগী টিপু হাওলাদার ছিলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা ছিলেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে টিপু ও কবিরকে হত্যার পরিকল্পনা করা হয়। অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এ পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় এবং ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় গ্রেফতারের পর গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস এলাকায় কথিত ‘ক্রসফায়ার’ এর নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর