Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / অন্তিম মুহূর্তের গোলে ঘানার জয়

ক্রীড়া ডেস্ক
১৮ জুন ২০২৬ ০৭:৪৬

ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন কয়েক সেকেন্ড বাকি। গোলশূন্য ড্রয়েই শেষ হবে ঘানা-পানামা ম্যাচ,এমনটাই ধরে নিয়েছেন সবাই। তবে অন্তিম মুহূর্তের নাটকীয়তায় গোল পেল আফ্রিকার দেশটি। ৯৪তম মিনিটে সালেব ইয়েরেনকির গোলে দারুণ এক জয় পেল ঘানা। পানামাকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বের স্বপ্ন উজ্জ্বল করল তারা।

টরোন্টো স্টেডিয়ামে এল গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ঘানা ও পানামা। প্রথমার্ধের পুরোটা সময়েই গোলের জন্য মরিয়া ছিল দুই দল। ঘানা ও পানামা কয়েকটি আক্রমণ সাজালেও গোলের দেখা কেউই পায়নি। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কিপার বদলাতে বাধ্য হয় ঘানা। আতি–জিগি লরেন্স চোটে পড়ায় তাকে বদলি করতে বাধ্য হয়েছে দলটি। লরেন্সের জায়গায় মাঠে গোলকিপিং করতে নেমেছেন আরেক গোলরক্ষক বেঞ্জামিন আসারে। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে।

বিজ্ঞাপন

অন্তিম মুহূর্তে সব হিসেব নিকেশ পাল্টে দিল ঘানা। ৯৪তম মিনিটে থমাস আসানতের অ্যাসিস্টে গোল করে দলকে উল্লাসে ভাসালেন ইয়েরেনকি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ঘানা। বিশ্বকাপের ইতিহাসে এটি তাদের ষষ্ঠ জয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর