Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৬ ০৯:৩৬

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আজ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার লক্ষ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)’-এর পরবর্তী পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এ আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করেন।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-সহ একটি প্রতিনিধিদল ইতোমধ্যেই সেখানে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বৈঠকে ‘পারমাণবিক ইস্যু’ এবং ‘লেবানন যুদ্ধবিরতি ইস্যু’তে অগ্রগতি হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেখানে পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল ও লেবানন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ধারাবাহিকভাবে চেষ্টা করতে হবে। মূলত এর মূল লক্ষ্য হলো পুরো অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখা।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, ‘বৈঠকে ইরান অপর পক্ষকে (যুক্তরাষ্ট্র) তাদের প্রতিশ্রুতি পূরণের দাবি জানাবে।’

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধ করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

তারা জানায়, লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালি বন্ধ করেছে। তাদের মতে, এই হামলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যে চুক্তি হয়েছিল, তার লঙ্ঘন।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর