Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোলায় বোনের শাশুড়িকে রাতভর ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৯:০৫

গ্রেফতার শ্রী সজীব তেলী।

ভোলা: ভোলায় ৬০ বছর বয়সী এক বয়স্ক নারীকে রাতভর ধর্ষণের অভিযোগের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের যুবকের নাম শ্রী সজীব তেলী। সে ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার শ্রী সুমঙ্গল তেলীর ছেলে।

সোমবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, ৬০ বছর বয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগে ভাইয়ের শ্যালকের বিরুদ্ধে গতকাল রোববার (২১ জুন) রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে ভোলা মডেল থানায় মামলা করেন। পরে আজ সোমবার গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি সংলগ্ন আসামির চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতারকে সোমবার বিকেলের মধ্যে ভোলার আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুড়বাড়ির পাশে জমিসহ বসতঘর ক্রয় করেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজিব তেলী। ঘটনার দিন শনিবার (২০ জুন) রাতেও সজিব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পরলে গভীর রাতে সে ভুক্তভোগীকে জোরপূর্বক রাতভর ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী গোপন অঙ্গে রক্তক্ষণ হলে ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত যুবক সজীব। এরপর সকালে ভুক্তভোগীর ছেলের বউ শুনে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে এমন খবর প্রতিবেশীরা জানতে পেরে সকালে ৮টার দিকে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর