Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেট
২৩ জুন ২০২৬ ১৭:১৫

পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা। ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কর্মরত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।

জানা গেছে, সোমবার (২২ জুন) তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগ করা সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা একযোগে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর