Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরলেন ৭০ হাজার ‎৯৪৩ হাজি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১০:১৪

‎ঢাকা: পবিত্র হজ পালন শেষে মোট ১৯৬টি ফ্লাইটে, সর্বমোট ৭০ হাজার ‎৯৪৩ জন হাজি দেশে ফিরেছেন। আর এখন পর্যন্ত মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
‎
‎রোববার (২৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
‎
‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৬৬ হাজার ৪৮৪ জন হাজি।
‎
‎হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ১৯৬ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি ফ্লাইটে ৩২ হাজার ৮৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৬১৬ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪ হাজার ২০০ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
‎
‎হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৭ হাজার ১৩৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ৬৭ হাজার ১৩৩টি সেবা প্রদান করা হয়েছে।
‎
‎এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
‎
‎চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর