Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৩:০২

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা শেষে বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ দশমিক ০৫ কমে ৫ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮ পয়েন্টে।

এই সময় পর্যন্ত ডিএসই-তে মোট ৫৬৫ কোটি ১৮ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টির শেয়ারদর বেড়েছে, ১৫২টির কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর