Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকাবের চেয়ারম্যান মোহাম্মদ আলীকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২০:০৩

অধ্যাপক মোহাম্মদ আলী – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

মঙ্গলবার(৩০ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪–এর ১১(২) ধারা অনুযায়ী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপণে তার অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২১ অক্টোবর মোহাম্মদ আলীকে রাকাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ওই নিয়োগ অনুযায়ী তার মেয়াদ ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত থাকার কথা ছিল। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর